ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

তিস্তায় ভেসে তরুণীর মেহেদী রাঙ্গা লিখা ছিলো I LOVE YOU


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২২-৯-২০২৪ বিকাল ৭:৫১

লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে এক তরুণীর হাত বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটির বয়স ১৮ থেকে ২০ বছর বলে পুলিশ ধারণা করলেও তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানাতে পারেনি।

রবিবার(২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানায় আদিতমারী থানার ওসি মাহমুদ-উন-নবী জানান। 

স্থানীয়রা জানান, সকালে কৃষকেরা কাজ করতে গিয়ে চোরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরে আটকে থাকা ওই যুবতীর মরদেহ দেখতে পান। খবর পেয়ে আদিতমারী থানার পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। উপস্থিত জনতা তাঁর পরিচয় শনাক্ত করতে না পারলেও ধারণা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।

পুলিশ জানিয়েছে, তার হাত মেহেদিরাঙা এবং লেখা আছে ‘আই লাভ ইউ’। দুই হাত ওড়না দিয়ে পেছন দিকে বাঁধা। কালো রঙের বোরকা পরিহিতা এই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া ছিল।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘাতকেরা তাঁকে মেরে হাত বেঁধে মুখ অ্যাসিডে ঝলসে দিয়েছে। তাঁর পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।

T.A.S / T.A.S

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন