ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মিলল তরুণীর পরিচয়

তিস্তার চর থেকে মৃতদেহ উদ্ধার, মেহেদীরাঙা হাতে লেখা ছিল I LOVE YOU


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ১২:৪৯

খরস্রোতা তিস্তা নদীতে ভেসে এসে চরের বালুতে আটকে থাকা মেহেদীতে রাঙানো অবস্থায় পেছনে হাত বাঁধা সেই তরুণীর মৃতদেহের পরিচয় পাওয়া গেছে। মৃতদেহের মেহেদিরাঙা হাতে লেখা ছিল ‘আই লাভ  ইউ’।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার চর থেকে মৃতদেহটি উদ্ধার করে আদিতমারী থানা পুলিশ। মেয়েটির নাম জোসনা। সে নীলফামারীর ডিমলা থানার খড়িবাড়ী এলাকার জহর আলীর মেয়ে। ২০২৫ সালের এসএসসি পরিক্ষার্থী ছির মেয়েটি।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ১৯ দিন আগে একই জেলার চাপানী এলাকার জহিদ মিয়ার সঙ্গে বিয়ে হয় জোসনার। বিয়ের পর চাচাতো বোনের বিয়েতে দাওয়াত খেতে নিজ বাড়িতে এসেছিল জোসনা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে নিখোঁজ হয় জোসনা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তাদের সন্দেহ হয়, জোসনা বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। 

এদিকে, নিখোঁজের চার দিন পর তিস্তা নদীর তীব্র স্রোতে ভেসে এসে মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুর বাঁধ এলাকার তিস্তার মাঝের চরে মৃতদেহটি আটকে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে জানান। পরে আদিতমারী থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জোসনার হাত পেছন থেকে বাঁধা ছিল এবং মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া। তার মেহেদিরাঙা হাতে লেখা ছিল ‘আই লাভ ইউ’। এটি দেখে সবাই বিস্ময়ে হতবাক হন। এলাকাবাসীর দাবি, সঠিক তদন্ত করলে থলের বিড়াল বেড়িয়ে আসবে এবং প্রকৃত অপরাধী কে তা জানা যাবে।। 

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী বলেন, মৃতদেহটি হিমঘরে রাখা রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে। সৃষ্ট ঘটনায় আদিতমারী থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এমএসএম / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন