ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত লালমনিরহাটের ৫ শহীদ পরিবারের পাশে জামায়াতে ইসলামী


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-৯-২০২৪ দুপুর ৪:২৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে শহীদ হওয়া পাঁচজনের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় এবং শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লালমনিরহাটের পুরাতন জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রত্যেক শহীদ পরিবারকে এক লাখ টাকা করে প্রদান করেন জামায়াত নেতৃবৃন্দ।

লালমনিরহাট জেলা জামায়াতের আমির অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

প্রধান অতিথি আব্দুল হালিম আমিরে জামায়াতের কথা উল্লেখ করে বলেন, শহীদ পরিবারকে নগদ প্রদান আমাদের দায়িত্ব এবং তাদের অধিকার। এটি জামায়াতে ইসলামীর কোনো অনুগ্রহ নয়৷ আমাদের নেতাকর্মীরা এ অর্থ দিয়েছে। আমারা দায়িত্বে তাড়িত হয়ে অর্থ সংগ্রহ করেছি। এই অর্থ শহীদ পরিবারের নিকট পৌঁছে দেয়া আমাদের দায়িত্ব। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও অংশগ্রহণকারীর অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার সেক্রেটারি জেনারেল আবু তাহেরের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সহকারী সেক্রটারি হাফেজ শাহ আলম, জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর অঞ্চলের ইউনিট সদস্য অ্যাডভোকেট আব্দুল বাতেন প্রমুখ।

এ সময় জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও পাঁচ শহীদ পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন। সভা শেষে পাঁচ শহীদ পরিবারকে এক লাখ করে টাকা প্রদান করেন নেতৃবৃন্দ। এর আগে ওই ৫ শহীদ পরিবার জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরো এক লাখ করে টাকা পেয়েছে।

T.A.S / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন