সিংগাইরে নৌকাডুবিতে নিখোঁজের ৩ দিন পর যুবকের লাশ উদ্ধার
মানিকগঞ্জের সিংগাইরের ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে নিখোঁজের ৩ দিন পর মো. ফরিদ হোসেন (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর শহীদ রফিক সেতু থেকে দক্ষিণ দিকে আকিজ কোম্পানির ঘাট থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ ধল্লা গ্রামের মজিবর রহমানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর রাতে তার বাবার সাথে ছোট ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদীতে মাছ ধরার জন্য ধল্লা ব্রিজের দক্ষিণ পাশে অবস্থান করছিলেন। এ সময় ফরিদ হোসেন নৌকায় ঘুমিয়েছিলেন। অজ্ঞাত বালুভর্তি এক বাল্কহেড ঢাকা থেকে সাভারের দিকে যাওয়ার পথে মাছ ধরার নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকাটি নদীতে ডুবে যায়। নিহত ফরিদের বাবা সাঁতরে পাড়ে উঠে জীবন রক্ষা করতে পারলেও ফরিদ ঘুমিয়ে থাকায় নৌকাসহ ডুবে নিখোঁজ হন।
নিখোঁজের পর থেকেই অনেক খুঁজাখুঁজি করেন পরিবারের সদস্যসহ স্থানীয়রা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন পরিবারে খবর দেন। পরে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পরবর্তীতে থানা পুলিশকে অবহিত করা হলে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোতালেব হোসেন।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন