দায় নেবে না ইসলামী ব্যাংক
বোয়ালমারীতে ইসলামী এজেন্ট ব্যাংকের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ
ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ ইসলামী ব্যাংক অনুমোদিত একটি এজেন্ট ব্যাংকে অর্থ আত্মসাতের ঘটনায় দায় নেবে না ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ। তবে খোয়া যাওয়া অর্থ উদ্ধারে সব ধরনের আইনি সহায়তা দিতে প্রস্তুত ব্যাংকটি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ তথ্য জানিয়েছেন ইসলামী ব্যাংকের বোয়ালমারী শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মুহিত শেখ। সম্প্রতি উপজেলার ভাটদী বাজারভিত্তিক ইসলামী ব্যাংকের ওই আউটলেট শাখার মালিক মো. আক্তারুজ্জামান হাসু কর্তৃক গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার পরিপ্রেক্ষিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
বোয়ালমারী চৌরাস্তায় ইসলামী ব্যাংক ভবনের নিজ কার্যালয়ে লিখিত বক্তব্যে মুহিত শেখ গণমাধ্যমকে বলেন, আক্তারুজ্জামান অতিরিক্ত মুনাফার লোভ দেখিয়ে অর্ধশতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় কোটি টাকার আমানত সংগ্রহ করেন। ওই অর্থ তিনি গ্রাহকদের অ্যাকাউন্টে না রেখে ব্যক্তিগত অ্যাকাউন্টে রাখেন। ব্যাংক রসিদের পরিবর্তে গ্রাহকদের হাতে তুলে দেন ইসলামী ব্যাংকে নিজ নামীয় অ্যাকাউন্টের চেক বইয়ের পাতা। এমনকি তাদের নামে অ্যাকাউন্টই খোলা হয়নি ব্যাংকে। ফলে ওই টাকা আর ব্যাংকের কোষাগারে জমা হয়নি।
তিনি আরো বলেন, সম্প্রতি এজেন্ট ব্যাংকে তালা ঝুলিয়ে ওই টাকা নিয়ে লাপাত্তা হন আউটলেট এজেন্ট আক্তারুজ্জামান। এমন কৌশলে প্রতারণা করা হয়েছে যে, ব্যাংকের সঙ্গে নয়; ভুক্তভোগীরা আক্তারুজ্জামানের সঙ্গে ব্যক্তিগত লেনদেন করেছেন- এমনটাই প্রমাণ হচ্ছে। এমনকি তাদের ব্যাংকের গ্রাহক হিসেবে গ্রহণ করারই কোনো তথ্য-প্রমাণ মিলছে না। অতএব এ পরিপ্রেক্ষিতে খোয়া যাওয়া ওই টাকার দায়ভার ব্যাংক কর্তৃপক্ষ বহন করতে পারে না। টাকাটা যদি গ্রাহকের অ্যাকাউন্ট হয়ে ব্যাংকের কোষাগারে জমা হওয়ার পর সেখান থেকে তসরুপ হতো, তাহলে তার দায় ব্যাংক কর্তৃপক্ষ এড়াতে পারত না।
তিনি বলেন, ঘটনা যা কিছু ঘটেছে তা ব্যাংকের বাইরে সংঘটিত হয়েছে। ওই লেনদেনের সঙ্গে ব্যাংকের সম্পৃক্ততার কোনো তথ্যপ্রমাণ নেই। গ্রাহকদের সচেতনতার অভাব আর অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে আক্তারুজ্জামান নিজের ব্যাংক চেক দিয়ে এ প্রতারণা ও অর্থ লোপাট করেছেন। অথচ ভুক্তভোগীরা না বুঝে অহেতুক এ ঘটনার জন্য ইসলামী ব্যাংককে দায়ী করছেন, যেটা অন্যায় ও দুঃখজনক।
মুহিত শেখ বলেন, বিশ্বাস ভঙ্গ করে ইসলামী ব্যাংকের নাম ভাঙিয়ে প্রতারণার ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। পাশাপাশি চেকের বিপরীতে প্রতারক আক্তাজ্জামানের বিরুদ্ধে গ্রাহককেও আইনি পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে যে ধরনের সহযোগিতা প্রয়োজন, তা দেয়ার আশ্বাস দিচ্ছে ইসলামী ব্যাংক।
প্রেস ব্রিফিংকালে বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা সৈয়দ নিয়ামুল হাসানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন