মাগুরার নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময়
মাগুরার শ্রীপুরে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভূমি কর্মকর্তা মো. মামুন শরীফ, শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) গৌতম ঠাকুর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা জামায়াতের সভাপতি মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মোল্লা মিজানুর রহমানসহ অন্যরা।
এ সময় বক্তারা গড়াই নদীর ভাঙন রোধ, অবৈধ দখল, বিভিন্ন বাজারের ড্রেনেজ ব্যবস্থা, অবৈধ ইটভাটায় কাঠ পুড়িয়ে পরিবেশ নষ্ট, অবৈধ চায়না দুয়ারী জাল বিক্রি বন্ধসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসকরে হস্তক্ষেপ কামনা করেন। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম শ্রীপুর উপজেলার বিভিন্ন সমস্যা সম্ভাবনা ও উন্নয়নের বিষয়ে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ