ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিএনপি নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগে আ‘লীগ নেতা গ্রেফতার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৫-৯-২০২৪ দুপুর ৩:২৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ব্যানার-ফেস্টুন ভাংচুরের অভিযোগে উপজেলার কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন সরদারকে গ্রেপ্তার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। বুধবার (২৫ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়।

এর আগে বেলা ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পুরাতন মসজিদ তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বেলায়েত হোসেন সরদার কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আহাম্মেদ আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও ভাংচুরের অভিযোগে মুক্তার হোসেন বাদী হয়ে করা মামলায় বেলায়েত হোসেন সরদার ১ নাম্বার আসামি ছিলেন। বুধবার উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা মিটিং শেষ করে ফেরার পথে উপজেলার পুরাতন মসজিদের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি  আরো বলেন, গত ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বিএনপি নেতা মুক্তার হোসেন বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় কুশলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বেলায়েত হোসেন সরদারকে ১নং আসামি করে ৬১ জন আওয়ামী লীগ নেতা-কর্মীর নামে মামলা করেন্ মামলায় অজ্ঞাত আরো ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানীর টুঙ্গিপাড়া উপজেলার নিজ বাড়িতে আসার কর্মসূচি ছিল। ওই দিন বিকেল ৪টার দিকে তার গাড়িবহর সদর উপজেলার ঘোনাপাড়া পৌঁছলে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ঘটনাটি ব্যাপক আকার ধারণ করে। পরে আওয়ামী লীগ নেতৃবৃন্দর অতর্কিত হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা ফিরে যান এসএম জিলানী।

ওই ঘটনার জেরে কুশলীর আওয়ামী লীগ নেতারা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। ওই সময় সেখানে ব্যানার-ফেস্টুনসহ স্বাগত তোরণ ভাংচুর করে তারা।

এমএসএম / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা