ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরের ধলেশ্বরী নদীতে নিখোঁজের একদিন পর বাবা-মেয়ের লাশ উদ্ধার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৬-৯-২০২৪ দুপুর ১২:৫৬

মানিকগঞ্জের সিংগাইরের বায়রা ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর তাদের মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে নদীতে সুতার সাথে বড়শি ও ইট বেঁধে টেনে তাদেন উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে বুধবার সকালে উপজেলার বায়রা এলাকার ধলেশ্বরী নদীতে মেয়েকে সাঁতার শেখাতে গিয়ে বাবা-মেয়ে নিখোঁজ হয়।

স্থানীয়রা জানান, নিখোঁজের পর সিংগাইর ও মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে স্থানীয়রাও উদ্ধারকাজ চালান। সারাদিন চেষ্টা চালিয়েও তাদের সন্ধান পাওয়া যায়নি। আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা মাছ ধরার বড়শি ও ইট সুতায় বেঁধে নদীর দুপাশে টানার সময় মেয়ে রাফা আক্তারের জামায় আটকালে তাকে উদ্ধার করা হয়। তার ৮-১০ হাত দূরেই মহিদুর রহমানের মুখে বড়শি আটকালে তাকে উদ্ধার করা হয়। এরপর তাদের বাড়িতে নিয়ে যান স্থানীয়রা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বায়রা ইউনিয়নের চরনয়াবাড়ী মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, উপজেলার বায়রা ইউনিয়নের চরনয়াবাড়ী এলাকার মৃত আবেদ খানের ছেলে ব্যবসায়ী মহিদুর রহমান তার ১২ বছরের মেয়ে রাফসা আক্তারকে সাঁতার শেখাতে বাড়ির পাশের নদীতে যান। এ সময় পেটে দুটি বোতল বেঁধে মেয়েকে তিনি নদীতে ছেড়ে দেন। কিছু সময় পর বোতলের মুখ খুলে পানি ঢুকলে তলিয়ে যায় রাফসা। মেয়েকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হন বাবা মহিদুরও। খবর পেয়ে সকাল থেকে সিংগাইর ও মানিকগঞ্জ ফায়ার সার্ভিসে ডুবুরি দলের সদস্যরা তাদের উদ্ধারে কাজ শুরু করলেও দিনশেষে খোঁজ না পেয়ে ফিরে যায়।

জামান / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান