ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৯-৯-২০২৪ দুপুর ৩:১৪

মাগুরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অরুপ কুমার মজুমদারের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কলেজের হলরুমে হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল ওয়াদুদ বিশ্বাসের সভাপতিত্বে এবং বিভাগের শিক্ষার্থী মনিরা বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক  মহাব্বত হোসেন।

অনুষ্ঠিানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজভী জামান। বিশেষ অতিথি ছিলেন- কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মনিরুজ্জামান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর বিকাশ রায়, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নিয়ামুল করিম।

অন্যদের মধ্য বক্তব্য রাখেন- কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবু সাঈদ মোল্লা, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান তাইয়াবুর রহমান, সহকারী অধ্যাপক উত্তম কুমার গাইন প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘ ছয় বছর কলেজের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনে তার শ্রম-মেধা ও যোগ্যতা দিয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছেন।

বিদায় সংবর্ধনায় বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষক অরুপ কুমার মজুমদারের হাতে ফুল, ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেয়া হয়।

T.A.S / জামান

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ