লাঙ্গলবাঁধ জামায়তের শান্তি ও সম্প্রীতি সমাবেশ
মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী জেলার মিলনস্থল ঐতিহ্যবাহী লাঙ্গলবাঁধ নতুন বাজারে জামায়াতে ইসলামীর সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ঐতিহ্যবাহী লাঙ্গলবাঁধ নতুন বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মাওলানা আব্দুল গাফফারের সভাপতিত্বে ও আব্দুল্লাহ আল হাদী শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকের। প্রধান বক্তা ছিলেন টিম সদস্য যশোর-কুষ্টিয়া অঞ্চলের জামায়াত ইসলামীর নেতা আব্দুল মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাগুরা জেলা জামায়াতের অফিস সম্পাদক মো. খায়রুল আলম, শৈলকুপা উপজেলা আমির অধ্যাপক এসএম মতিউর রহমান, শ্রীপুর উপজেলা আমির অধ্যাপক ফখরুদ্দিন মিজান, পাংশা উপজেলা আমির ড. আবুল কালাম আজাদ।
বক্তব্য প্রদান করেন- ১নং গয়েশপুর ইউনিয়নের আমির মাওলানা আব্দুস সালাম, ২নং আমলসার ইউনিয়নের আমির মাওলানা আব্দুর রহিম, কসবামাজাইল ইউনিয়নের আমির মো. নুরুল ইসলাম, ধলহরাচন্দ্র ইউনিয়নের আমির মো. আবু ঈসা, শ্রীপুর উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. হুজাউফা রহমান, সাধারণ সম্পাদক আইনুশ শরীফ রিফাত প্রমুখ।
সমাবেশে বক্তারা সব ধর্ম ও মতের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, সম্প্রীতি একটি অমূল্য সম্পদ, যা আমাদের সমাজে শান্তি, সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে এ সমাজকে একটি শান্তিপূর্ণ বাসযোগ্য জায়গা হিসেবে গড়ে তুলতে পারি। শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মীয় সম্প্রীতি অপরিহার্য এবং সবার উচিত এ সম্প্রীতির পরিবেশ রক্ষা করা। দীর্ঘদিন আমরা যাদের দ্বারা জুলুমের শিকার হয়ে আসছি, সময়ের ব্যবধানে তারাই আজ লাঞ্ছিত ও অপমান-অপদস্থ হচ্ছে। তবে আমরা প্রতিশোধপারায়ণ হতে চাই না। জামায়াতের এই উদ্যোগ নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে। যেখানে রাজনৈতিক ও সামাজিক নেতারা সম্প্রীতির মাধ্যমে সব বিভেদ ভুলে একত্রে কাজ করার অঙ্গীকার করেছেন।
T.A.S / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ