ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দেড় বছরেই সফল উদ্যোক্তা মাদ্রাসাছাত্র সুরুজ, কোয়েল পালনে মাসে আয় লাখ টাকা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১-১০-২০২৪ দুপুর ৪:৫১

মাত্র দেড় বছরেই সফল উদ্যোক্তা হিসেবে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র মো. সুরুজ বিশ্বাস। ডিম আর কোয়েল পাখি বিক্রি করে যাবতীয় খরচ বাদে এখন মাসে তার আয় লাখ টাকা। মাত্র ১৪ বছরের কিশোর সুরুজ বিশ্বাস ইউটিউব দেখে মাত্র ৫০০ কোয়েল পাখি পালন শুরু করে গত বছর। সুরুজ বিশ্বাস মানিকগঞ্জের সিংগাইর উপজেলার নয়াডাঙ্গী গ্রামের পলান বিশ্বাসের ছেলে। সে উপজেলার চরজামালপুর আলিয়া মাদ্রাসার ছাত্র।

সুরুজের খামারে গিয়ে জানা যায়, ইউটিউবে কোয়েল পাখি পালন দেখে দেড় বছর আগে শখ করে ৫০০ কোয়েল পাখি ক্রয় করে পালন শুরু করে। লাভবান হওয়ায় প্রথম বছরের আয় থেকে আরেকটি শেড তৈরি করে বাণিজ্যিকভাবে ১৫০০, এরপর ৩০০০ কোয়েল পাখি পালন শুরু করে। বর্তমানে তার খামারে বাচ্চাসহ ১০-১২ হাজার কোয়েল পাখি রয়েছে। 

সুরুজ বিশ্বাস জানায়, পাখিগুলো লালন পালন করতে মাসে প্রায় সাড়ে ৩ লাখ টাকা খরচ হয়। বিক্রি হয় সাড়ে ৪ লাখ টাকার মতো। যাবতীয় খরচ বাদে প্রতি মাসে তার আয় হয় প্রায় এক লাখ টাকা। আয় থেকে সুরুজ তৈরি করেছে ঘর (শেড)। সুরুজ মাদ্রসায় পড়তে গেলে সুরুজের মা সাহানাজ বেগম সেগুলোর দেখাশোনা করেন। দেশের ৬৪টি জেলায় পরিবহনের মাধ্যমে সুরুজের বাচ্চা পৌঁছে যাচ্ছে। তার কাছ থেকে কোয়েলের বাচ্চা অনলাইনে কিনতে হলে দিতে হয় অগ্রিম পেমেন্ট।

সন্তানের সফলতা দেখে সুরুজের মা সাহানাজ বেগম বলেন, সুরুজ মাদ্রাসায় লেখাপড়ার পাশাপাশি খাঁচায় অল্প পাখি পালন শুরু করে। এতে লাভবান হলে ঘর করে ১০-১২ হাজার করে পালন করে। লাভ হওয়ায় এবং ও মাদ্রাসায় গেলে আমিও সহযোগিতা করি লালন-পালন করতে। আগে টাকা নিত আর এখন টাকা দেয়। ওর কাজে ভালোও লাগে। ওর প্রবাসী বাবাও অনেক খুশি।

সুরুজের প্রতিবেশীরা বলেন, সুরুজ ছোটবেলা থেকেই খুব মেধাবী। আগে থেকেই সে হাঁস-মুরগি ও কবুতর পালন করত। কোয়েল পাখি পালনের পর থেকে বিভিন্ন এলাকার লোকজন তার বাড়িতে আসা-যাওয়া করছেন। এলাকার অন্য ছেলেরা ঘোরাফেরা এবং বাবা-মার কাছ থেকে টাকা নিলেও সুরুজ নিজেই উপার্জন করে। তাকে দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে বলে জানান তারা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, মাদ্রাসাছাত্র সুরুজ যে অল্প সময়ের মধ্যে কোয়েল পাখি পালন করে সফলতা দেখিয়েছে, তা প্রশংসনীয়। আমরা নিয়মিত খামার পরিদর্শন করে থাকি এবং যে কোনো রোগব্যাধি হলে ওষুধ ও চিকিৎসা দিয়ে থাকি।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান