সিংগাইরের ৬৮ পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ৬৮টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল জেনারেল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়।
তার মা শ্রীমতি গীতা রায় দুর্গোৎসব সহায়তা প্রদান-২০২৪-এর ব্যানারে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে প্রত্যেক পূজামণ্ডপে ২০ হাজার করে নগদ টাকা সহায়তা প্রদান করা হয়।
এ উপলক্ষে শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের নিজ বাড়ি সিংগাইর পৌর শহরের আঙ্গারিয়া শ্রীমতি গীতা রায় ভবন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু। আরো বক্তব্য দেন- উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন ঘোষ, সাধারণ সম্পাদক ইতি রানী সাহা প্রমুখ।
পরে উপজেলার ৬৮টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকের হাতে ২০ হাজার টাকা করে অনুদান তুলে দেন শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের মা শ্রীমতি গীতা রায় এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু।
এ সময় উপজেলা পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রাজ কুমার রায়, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি জয় গোপাল শীল, সাধারণ সম্পাদক শ্যামল সরকার ও অনিমেষ কুমার রায়সহ উপজেলার ৬৮টি পূজামণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক এবং রায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
T.A.S / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন