কুড়িগ্রামে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির আয়োজনে মানববন্ধন
দেশের রেল উন্নয়ন আন্দোলনের ঐতিহ্যবাহী সংগঠন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির আয়োজনে কুড়িগ্রাম রেলস্টেশনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট ডিভিশনের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আব্দুস সালাম ও সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম মানিকের অপসারণ এবং অনৈতিক কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গণকমিটির অন্যতম নেতা খন্দকার আরিফের নেতৃত্বে জেলার সাধারণ শিক্ষার্থী ও জেলাবাসীর ব্যানারে শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
যোগদানের পর থেকে ডিআরএম কুড়িগ্রাম সেকশনে বিমাতাসুলভ আচরণ করে আসছেন বলে বক্তাগণ অভিযোগ করেন। পদ্মরাগ কমিউটার এবং বগুড়া কমিউটার ট্রেন দুটি প্রাইভেটভাবে পরিচালিত হলেও এটিও মানিকের গোপনে পার্টনারশিপ আছে বলেও বক্তারা অভিযোগ করেন।
এছাড়া প্রায় প্রতিদিনই ক্রসিংয়ের সময় বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনকে বসিয়ে রেখে পদ্মরাগ ও বগুড়া কমিউটার ট্রেন আগে চলার নির্দেশ দেন বলেও অভিযোগ করেন তারা।
T.A.S / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন