ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বোয়ালমারীতে বিএনপির সাবেক এমপি খন্দকার নাসিরের মতবিনিময়


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ৪-১০-২০২৪ দুপুর ২:৫১
ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম বলেছেন, আজ স্বাধীনভাবে চলাফেরা ও মিটিং করতে পারছি শুধুমাত্র আমাদের দেশের ছাত্রসমাজের অগ্রণী ভূমিকার কারণে। তপ্ত বুলেটের সামনে তারা যেভাবে বুক চিতিয়ে দিয়েছে, তার কাছে স্বৈরাচার হাসিনা হার মেনে দেশ ছেড়ে পালিয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারের নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরো বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন কোথাও কোনো লেবেলে কোনো দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি করা যাবে না। দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজি এগুলো যারা করতে যাওয়ার পর দলের নজরে এসেছে, তাদের বিরুদ্ধে দল থেকে কঠিন ব্যবস্থা নিয়েছে। ৫ আগস্টের আগে বিএনপি করার জন্য হাতে ধরে, পায়ে ধরে মুষ্টিমেয় লোক ছাড়া কাউকেই পাওয়া যায়নি। আজ বিএনপি করার জন্য লোকের অভাব নেই।
 
তিনি বলেন, আমাদের দলের স্পষ্ট নির্দেশ আছে আওয়ামী লীগের যারা কুখ্যাত সন্ত্রাসী, নির্যাতনকারী, জুলুমবাজ; তাদের দলে নেয়া তো দূরের কথা, তাদের সাথে কথাটি পর্যন্ত বলা যাবে না। এটাকে উপেক্ষা করে এই দলের ভেতর নানাভাবে চক্রান্ত চলছে। সেই দলীয় চক্রান্ত আমরা দলীয়ভাবে মোকাবেলা করব। আপনারা দেখেছেন, যারা কোনোদিন দল করেনি, অতিসম্প্রতি আবু জাফরের বিএনএমের পক্ষে নির্বাচন করায় দল থেকে থেকে বহিস্কৃত হয়েছে, সেসব বহিষ্কৃত লোকে এবং আওয়ামী লীগের পদধারী নয় কিন্তু সমর্থক এমন, বিশেষ করে বোয়ালমারী থানা আওয়ামী লীগের সভাপতি, সভাপতির সমর্থকরা, বিএনএম মিলে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা চালাচ্ছে। দুদিন আগে একটি মিছিল হয়েছে, আমাদের কাছে ছবি আছে, ছবিতে দেখেছি ওই বিএনএম এবং বিএনপি থেকে বহিষ্কৃত লোকেরা মিছিলে আছে। আমরা আমাদের নেতৃবৃন্দকে এ ব্যাপারে সতর্ক করেছি। দলীয় হাইকমান্ডও অবগত আছে।
 
খন্দকার নাসিরুল ইসলাম বলেন, আমি ১৩৭টি মামলার আসামি। বিএনপি করার কারণে আমার মাকে মারা হয়েছে, আমার বাড়িঘর লুট করা হয়েছে। আমি বিএনপির কোনো বড় নেতা নই কিন্তু বিএনপির পরীক্ষিত কর্মী।
 
খন্দকার নাসির মতবিনিময়ের একপর্যায়ে বলেন, পুলিশ এবং শিক্ষকদের বেতন বাড়াতে হবে। তাদের সর্বোচ্চ বেতন দিতে হবে।
 
মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ আফসার উদ্দিন, সাবেক পৌর মেয়র আব্দুল শুকুর শেখ, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি খান আতাউর রহমান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সঞ্জয় কুমার সাহা, যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর রশীদ হেলাল, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মহিবুল ইসলাম তুহিন, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু