ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৫-১০-২০২৪ দুপুর ৩:৪৫

কুড়িগ্রাম জেলার নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকালে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

বিশেষ এই কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। সভাপতিত্ব করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান। আরো উপস্থিত ছিলেন- উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম,  কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মমিনুল ইসলাম, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান। এ সময় সকল থানা/ইউনিট ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

শনিবার সকাল সাড়ে ৮টায় পুলিশ লাইনসের মাল্টিপারপাস ড্রিলশেডে বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। বিশেষ এই কল্যাণ সভায় রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন এবং সমস্যা সমাধানে দায়িত্বশীলদের সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া আগত সময়ের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আগের থেকে আরো বেগবান হয়ে কাজ করার জন্য ইউনিট ইনচার্জদের প্রেরণা ও উৎসাহ প্রদান করেন। 

কল্যাণ সভা শেষে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ডিআইজি আসন্ন শারদীয় দুর্গাপূজা কুড়িগ্রাম জেলার সনাতন ধর্মাবলম্বীরা যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পালন করতে পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকার আহব্বান জানান। সেই সাথে সকলের সহযোগিতা কমনা করেন। 

এ সময় জেলা পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন