কৃষি অফিসের দায়িত্বহীনতায় বিপাকে মান্দার সবজিচাষিরা
কৃষি অফিসের দায়িত্বহীনতায় চরম বিপাকে পড়েছেন নওগাঁর মান্দা উপজেলার হাজিগবিন্দপুর মাঠের সবজিচাষিরা। আগাম আইসবল জাতের শীতকালীন সবজি (ফুলকপি) চাষ করে হতাশা ও বিড়ম্বনায় পড়েছেন ওই মাঠের কৃষকরা। কোনোভাবেই তারা পচানী ও ঢলানী রোগ প্রতিরোধে সুপরামর্শ পাচ্ছেন না। এতে মাঠজুড়ে আগাম এ জাতের শীতকালীন সবজি (ফুলকপি) মরে সয়লাভ হয়ে যাচ্ছে। এনিয়ে মাথাব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় কৃষি অফিসের।
গত শুক্রবার সরেজমিন উপজেলার হাজিগবিন্দপুর সবজি মাঠে পচানী ও ঢলানী রোগের দৃশ্য দেখা যায়। এ সময় হাজিগবিন্দপুর বিলের কৃষক আজাদ হোসেন জানান, কৃষি কর্মকর্তাদের সাথে একাধিকবার মোবাইল ফোনে ও সরাসরি যোগাযোগ করা হলেও তারা মাঠে আসেননি। সবজির রোগের কথা শুনে বিভিন্ন কোম্পানির নিম্নমানের ওষুধ লিখে দেয়। কিন্তু সেগুলো প্রয়োগ করে কোনো কাজে আসছে না। এমন দায়সারা পরামর্শের ওষুধ ব্যবহার করে শুধু অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি।
আজিজুল হক ও সুলতান আহমেদ নামে দুই কৃষক বলেন, উন্নতজাতের আইসবল জাতীয় ১০ গ্রাম বীজ ১ হাজার থেকে ১২০০ টাকায় ক্রয় করতে হয়। এক বিঘা মাটিতে উৎপাদন খরচ পড়ে গড়ে ৪০-৫০ হাজার টাকা। অথচ রোগের বিষয়ে কৃষি অফিসের কর্মকর্তাদের জানানো হলে তারা পরামর্শন দেননি। এমনকি মাঠ ভিজিটও করেননি। এ রোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনের কছে গিয়েও কোনো প্রতিকার বা সুপরামর্শ মেলেনি আমাদের। আমাদের ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ডেকেও পাওয়া যায় না।
জানা গেছে, ওই ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজাফ্ফর হোসেন পরিবার নিয়ে রাজশাহী শহরে থাকেন। এ কারণে মাঠে তেমন যেতে পারেন না তিনি। এসব তদারকির দায়িত্বে উপজেলা কৃষি কর্মকর্তা থাকলেও তিনি নিজেও স্টেশনে না থাকার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন উপজেলার কৃষকরা।
কৃষক ফারুক হোসেন মাস্টার জানান, পচানী ও ঢলানী রোগে মাঠ সয়লাভ হয়ে যাচ্ছে। লোকসানে পড়ছেন কৃষকরা। অথচ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন সরকারের নিয়োগপ্রাপ্ত কৃষি কর্মকর্তারা। তাদের দায়িত্বহীনতায় আমাদের যা ক্ষতি হয়েছে তার দায়ভার উপজেলা কৃষি কর্মকর্তাকে বহন করতে হবে।
এ বিষয়ে মান্দা উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। জানা গেছে, সরকারি ছুটির দিনে তিনি ফোন রিসিভ করেন না।
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদকে জানালে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। সেই সাথে মান্দা কৃষি কর্মকর্তাকেও আমি বলে দিচ্ছি।
T.A.S / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার