ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে আ. লীগ নেতা ও টিকটক সেলিব্রেটি গ্রেফতার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ৬-১০-২০২৪ বিকাল ৬:২৫

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যৌথবাহিনীর অভিযানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম তৌফিক ইসলাম ও পাটগাতী বাজারের ব্যবসায়ী টিকটক সেলিব্রেটি শেখ লিমনকে শনিবার (৫ অক্টোবর) রাত ৩টার দিকে পাটগাতী বাজার সোনালী ব্যাংকের তিনতলা ভবন থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত বিএম তৌফিক ইসলাম শেখ পরিবারের রাজনৈতিক ঘনিষ্ঠজন। তিনি টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তিনি গোপালগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

গ্রেফতারকৃত অপরজন পাটগাতী বাজারের ব্যবসায়ী শেখ লিমন। তবে তিনি টিকটক সেলিব্রেটি হিসেবে বহুল পরিচিত। তিনি ফেসবুক এবং টিকটকে প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনুস, উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং বিএনপি-জামায়াত নিয়ে বিষোদ্গারমূলক ভিডিও পোস্ট করে আসছেন বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, কিছুদিন যাবত বিএম তৌফিক ইসলাম ওই ভবনে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৩টায় যৌথবাহিনী সেখানে অভিযান চালায়।

T.A.S / জামান

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট

বেকুটিয়া সেতুর নিচে পাইপ চুরির অভিযোগে ইউপি বিএনপি সভাপতিসহ আটক ৯

মাদারগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

উলিপুরে মাদরাসায় গোপনে নিয়োগ, অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগ

উল্লাপাড়ায় প্রকৌশলীকে এমপির আলটিমেটাম, এক সপ্তাহে ড্রেন শেষ করার নির্দেশ

বাঘায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপিত

সুবর্ণচরে আশার আলো সমাজ কল্যাণের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

​কাউখালীতে গৃহবধূকে গণধর্ষণ ও হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

পত্নীতলায় ২০পিচ ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

রাজস্থলীতে বিশ্ব শিক্ষক দিবসে র ্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত