সিংগাইরে শাশুড়িকে হত্যা করে সিন্দুকে ভরল পুত্রবধূ
মানিকগঞ্জের সিংগাইরে শ্বাশুড়ি হায়াতুন নেছাকে (৬০) হত্যা করে কাপড় রাখার বড় সিন্দুকে ভরে রাখার অভিযোগ উঠেছে পুত্রবধূ রুনা বেগমের (২৮) বিরুদ্ধে। রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে সিংগাইর পৌরসভার ১নং ওয়ার্ডের নয়াডাঙ্গী গ্রামে মাহমুদ কাজীর স্ত্রী নিহত হায়াতুন নেছার লাশ তার নিজ শয়নকক্ষের সিন্দুকের ভেতর থেকে উদ্ধার করে থানা পুলিশ। এ ঘটনায় ছেলের বউ রুনা বেগম ও ছেলের শ্বাশুড়িকে স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেন। পুত্রবধূ রুনা বেগম উপজেলার জামির্ত্তা ইউনিয়নের বকচর গ্রামের মো. রুহির মেয়ে।
এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ নিজ বাড়ির একতলা বিল্ডিংয়ে বসবাস করে আসছিলেন। মাঝেমধ্যে পুত্রবধূ রুনা বেগম না বলে বাড়ির বাইরে থাকা নিয়ে শাশুড়ির সাথে কলহ হতো। তারই জের ধরে গত শনিবার দুজনের মধ্যে কথাকাটাকাটি হওয়ার পর শ্বাশুড়ি নিখোঁজ হন।
এদিকে বউ রবিবার সকালে বাড়ি থেকে উপজেলার ধল্লা এলাকার নানির বাড়ি চলে যান। বাড়ি ফাঁকা থাকায় আত্মীয়স্বজনরা হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকেন। এদিকে সন্ধ্যার পর বউ তার মাকে নিয়ে বাড়িতে ফিরলে আত্মীয়স্বজনদের জিজ্ঞাসার একপর্যায় সিন্দুকের একপাশ উঁচু থাকায় সন্দেহ হয় তাদের। খুলে তাতে লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তাকে রাতের কোনো এক সময় শ্বাসরোধে হত্যার পর সিন্দুকে ভরে সকালে পুত্রবধূ বাড়ি থেকে বের হন।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম দুজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
T.A.S / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন