ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৯-১০-২০২৪ দুপুর ৪:৪১

কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি টিম বুধবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের মফিজ মোড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করাকালে সন্দেহভাজন একটি ট্রলিকে থামার সিগন্যাল দিলে ট্রলির ড্রাইভার পুলিশ দেখে পালিয়ে যায়। পরবর্তীতে চেকপোস্টে নিয়োজিত পুলিশ টিম ট্রলিটি তল্লাশি করে পেছনের বডি থেকে ছোট-বড় বিভিন্ন আকৃতির ৬টি পোঁটলায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রলি জব্দ করে।

অপরদিকে রৌমারী থানা পুলিশের একটি অভিযানে রৌমারী থানার চর শৌলমারী ইউপির সুখেরবাতি কারীপাড়া এলাকা থেকে মাদক কারবারি মো. আব্দুল মান্নান মণ্ডলের (৪৮) বসতবাড়ি থেকে ৯৮০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি টিম। 

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী বলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীতে ২৪ কেজি গাঁজা ও রৌমারীতে ৯৮০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উক্ত বিষয়ে কুড়িগ্রামের নাগেশ্বরী ও রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি। 

T.A.S / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন