মান্দায় সাংবাদিক রায়হানের পরিবারের ওপর হামলার ঘটনায় আটক ১
নওগাঁর মান্দায় সাংবাদিক রায়হান আলীর পরিবারের ওপর হামলার ঘটনায় ১নং অভিযুক্ত আনোয়ার হোসেন ওরফে সাদ্দামকে আটক করেছে পুলিশ। আটক সাদ্দাম হোসেন (২৫) উপজেলার দক্ষিণ পরানপুর গ্রামের মৃত আতউর রহমানের ছেলে। এ ঘটনায় সাংবাদিক রায়হান আলী ১০ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পরানপুর ইউপির দক্ষিণ পরানপুর গ্রাম।
আহতরা হলেন- একই গ্রামের সোলাইমান আলী (৬০), তার স্ত্রী তকিমা বেগম (৫৫), বড় ছেলে হুমায়ন (৩৮), নাতনি হুমাইরা (১৫)।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত পূর্বশত্রুতার জের ধরে অতর্কিতভাবে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলার ঘটনায় সাংবাদিক রায়হান আলীর বাবা-মা, ভাই ও ভাতিজি ধারালো অস্ত্রের কোপে গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান জানান, মারিপিটের ঘটনায় সাংবাদিক রায়হান আলী থানার একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ১নং আসামি সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে।
T.A.S / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ