ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মান্দায় সনদ না থাকলেও থেরাপিষ্ট সেজে চিকিৎসা প্রদানের অভিযোগ


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ১২-১০-২০২৪ দুপুর ১১:৩৬

নওগাঁর মান্দায় এরশাদ নামে এক ব্যক্তি দীর্ঘদিন থেকে ভূয়া সনদে ফিজিও থেরাপিষ্টের চিকিৎসক সেজে রমরমা থেরাপি ব্যবসা করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। থেরাপিষ্ট এরশাদ আলী উপজেলার প্রসাদপুর বাজারের আধুনিক ফিজিওথেরাপি সেন্টারের চিকিৎসক ও পরিচালক বলে জানা গেছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, এরশাদ আলী দীর্ঘদিন থেকে চিকিৎসক না হয়েও ফিজিও থেরাপি সেন্টার খুলে ডিপ্লোমা ইন ফিজিও থেরাপি, এফ,টি অর্থোপেটিক ডিগ্রী ঝুলিয়ে বাত ব্যাথা, হাঠুব্যাথা,অর্থ্রাইটিস,স্পোর্টস ইনজুরি, হাত-পা মুখসহ বিভিন্ন চিকিৎসা প্রদান করে যাচ্ছেন। এ,জে মির্জা হাসপাতাল ঢাকার ডিগ্রী ব্যবহার করে চিকিৎসা করে যাচ্ছেন তিনি। যার রেজি নং ৩৩৯১।

অভিযোগে আরো জানা গেছে,তিনি ফিজিও থেরাপিষ্ট বিষয়ে কোন লেখাপড়া করেননি। তিনি ঢাকা মালিবাগ চৌধুরী পাড়া একটি ফিজিও থেরাপি সেন্টার ধোয়া মুছার কাজ করতেন। সেখান থেকে মান্দা প্রসাদপুর বাজারে এসে ফিজিও থেরাপি সেন্টার খুলে শুরু করে চিকিৎসা ব্যবসা। ভ্রাম্যমান ও সঠিক তদারকির অভাবে তিনি রোগীর কাছে থেকে হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা।

এ বিষয়ে আধুনিক ফিজিও থেরাপির মালিক ও থেরাপিষ্ট এরশাদ আলী বলেন, আমার সকল সনদ সঠিক আছে। অনলাইনে সার্চ দিলে আমার সনদ পাওয়া যাবে। ইতি পূর্বে উপজেলা শিক্ষা অফিসার আমার সনদ যাচাই বাচাই করেছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়ের কাছ থেকে আমার সনদ সত্যায়িত করা আছে। এ সনদ দিয়ে আমি ঢাকাতে চাকরিও করেছি।

মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায় বলেন, এ বিষয়ে আমি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য কমিটি করে দেওয়া হবে। তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেলে জানা যাবে তার সনদ আসল না নকল।

T.A.S / T.A.S

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক