ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ১২-১০-২০২৪ বিকাল ৫:১৬

মানিকগঞ্জের সিংগাইরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, সম্প্রীতির বাংলাদেশে সব ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে শান্তি ও সৌহার্দের মধ্যে বসবাস করে আসছেন। ধর্ম যার যার, রাষ্ট্রের পক্ষে সবাই সমান। অনেকে আশঙ্কা করেছিল দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালন করা যাবে কিনা। কোনো অসুবিধা হচ্ছে না। যদি আমরা সম্প্রীতি ও সংহতি ধরে রাখতে পারি তাহলে প্রতিমা বিসর্জন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না।

শনিবার (১২ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার বায়রা ইউনিয়নের সানাইল এলাকার কলেজ বন্ধু ডাঃ কমল কান্ত বিশ্বাসের বাড়ির সার্বজনীন দূর্গামন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা প্রশাসক মনোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোঃ বশির আহমেদ(এডিশনাল ডিআইজি পদোন্নতি প্রাপ্ত), সহকারী পুলিশ সুপার সিংগাইর সার্কেল মোঃ নাজমুল ইসলাম, উপজেলা সহকারী কমিশিনার (ভূমি) হাবিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান