অপরিণত বিবাহ বা বাল্যবিবাহ : রোকসানা আক্তার জুঁই
আমাদের দেশে নানা ধরনের সামাজিক সমস্যার মধ্যে শিশুবিবাহ বা বাল্যবিবাহ অন্যতম কঠিন সামাজিক সমস্যা হিসেবে স্বীকৃত। অসহায়, দরিদ্র আবার অনেক সময় সংস্কারের ফলে সারাদেশে প্রতিদিন অসংখ্য বাল্যবিবাহ হচ্ছে। ১৯২৯ সালে বাল্যবিবাহ নিরোধক আইন পাস হয়। ফলে মেয়ে এবং ছেলেদের বিবাহের ন্যূনতম বয়স ১৪ ও ১৮ বছর ধার্য হয়। বর্তমানে দেশে এই বয়সের সীমা পাল্টে মেয়েদের ১৮ ও ছেলেদের ২১ বছর নির্দিষ্ট করা হয়েছে।
নির্দিষ্ট শারীরিক কাঠামো গড়ে ওঠার আগেই অল্প বয়সের বিবাহকে অপরিণত বিবাহ বা বাল্যবিবাহ বলা হয়। সামাজিক নানা কুসংস্কার, দরিদ্রতা ও শিক্ষার অভাবের জন্য বাল্যবিবাহের মতো ঘটনা ঘটে চলেছে। বাল্যবিবাহে ছেলে ও মেয়ে উভয়ের ওপরই প্রভাব পড়ে। তবে মেয়েদেরই বেশি সমস্যা হয়।
মাধ্যমিক পাস করলেই মেয়েদের জোর করে বিবাহ দেয়া গ্রামাঞ্চলের মানুষের স্বভাবে পরিণত হয়েছে। বাল্যবিবাহ বৃদ্ধির সাথে নারীশিক্ষার হারও কমে যাচ্ছে। মৃত্যু ঘটছে নবজাতক ও তাদের মায়ের। পুষ্টির অভাবে অনেক শিশুই বিকলাঙ্গ হয়ে পড়ছে। বাল্যবিবাহের পরিণতি হিসেবে বিবাহবিচ্ছেদের হারও বেড়ে গেছে।
বাল্যবিবাহ নিরোধ আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। রেডিও, টিভি, সংবাদপত্রের পাশাপাশি সমাজের শিক্ষিত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এর কুফল সাধারণ মানুষের সামনে তুলে ধরতে হবে। বতমানে পশাসনের সহায়তায় বহু বাল্যবিবাহ রোধ করা সম্ভব হয়েছে। পশাসনের পাশাপাশি সরকার ও সমাজকল্যাণমূলক সংস্থাগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়ালে বাল্যবিবাহকে দ্রুত রোধ করা যাবে। বর্তমান সমাজে বাল্যবিবাহ একটি মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এমএসএম / জামান
সীমান্তে রক্তপাত ও পুশইন আর মুখে বন্ধুত্বের বুলি: এই দ্বিচারিতার শেষ কোথায়?
বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও টেকসই উন্নয়ন
দুর্যোগ মোকাবিলায় প্রতিরোধ ও প্রস্তুতিই হোক অগ্রাধিকার
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যে ভেঙে গেল আ’লীগের পুরোনো বয়ান
মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িকতার আজীবন যোদ্ধা: অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক
হজযাত্রীদের স্বাস্থ্য বীমা: কভারেজ সুবিধা ও বীমা বহির্ভূত ব্যয় পরিশোধের দায়
বিশ্ব শিক্ষক দিবস: পেছনের গল্প এবং শিক্ষক সমাজের না বলা কথা
কিশোর গ্যাং: বাংলাদেশের তারুণ্য কোন পথে?
প্রবীণদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
কন্যা শিশুদের সুরক্ষায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা
আমি,আমরা কী পড়াচ্ছি, আর শিক্ষার্থীরা কী শিখছে?
লেখকের কষ্ট