শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে র্যালিটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে ও দেশের মানুষকে সচেতন করার লক্ষ্যে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনূর জাহান, উপজেলা আনসার-ভিডিপি কমান্ডার নারগিস পারভীন, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা পাট কর্মকর্তা সাদ্দাম হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলাপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট উভয়ভাবেই দুর্যোগ আসতে পারে। সামাজিক অবক্ষয়ও একটা দুর্যোগ। এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এজন্য ভালো মানুষ হতে হবে। দুর্যোগ প্রতিরোধের যেমন ব্যবস্থা আছে আবার প্রতিকারেরও ব্যবস্থা আছে। এই বিষয়গুলো অনুসরণ করতে হবে।
তিনি আরো বলেন, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াও মানবিক দুর্যোগের বিষয়ে সচেতন হতে হবে। আজকের একটা শিশু যদি ভালো পরিবার-পরিবেশ পায়, তাহলে সে ভালো হবে। মুখের ভাষা, ব্যবহার সবই নির্ভর করে পরিবার এবং সামাজিক শিক্ষার ওপর।
জামান / জামান
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু