টাঙ্গাইলে মাছের পোনা অবমুক্তকরণ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ডিসি লেকে মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি এবং জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। টাঙ্গাইলের দৃষ্টিনন্দন ডিসি লেকে রোববার (২৯ আগস্ট) সকাল ১০টায় বিভিন্ন প্রজাতির প্রায় ৩৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সফল মৎস্যচাষিদের উৎসাহিত করতে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরফুদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানুয়ারা খাতুন, হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. রাশেদ খান মেনন (রাসেল)-সহ জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টাঙ্গাইল সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও জুম কনফারেন্সের মাধ্যমে ১২টি উপজেলার জনপ্রতিনিধিগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সিনিয়র মৎস্য কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সফল মৎস্যচাষিদের উৎসাহিত করতে বিভিন্ন ক্যাটাগরিতে চারজনকে পুরস্কৃত করা হয়।
অপ্রচলিত বোয়াল মাছ চাষে টাঙ্গাইল সদর উপজেলার মো. শুকুর মাহমুদ, শিং মাছ চাষে মধুপুর উপজেলার সবিতা মৃ, মিশ্র কার্প মাছ চাষে সখীপুর উপজেলার মোহাম্মদ বেলায়েত হোসেন ও কার্পসহ অন্যান্য প্রজাতির মাছের গুণগতমানের পোনা উৎপাদনে গোপালপুর উপজেলার মীর রেজাউল হককে পুরস্কৃত করা হয়।
মৎস্য সপ্তাহকে সফল করতে ইতিপূর্বে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এমএসএম / জামান
টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার
গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা
যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল
চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক
জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ
চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়
জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক
রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক
সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন
চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র্যালি ও আলোচনা সভা