হরিরামপুরে অবাধে চলছে রুইজাতীয় পোনা মাছ নিধন ও বিক্রি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় নদী-খাল-বিলে বেড়ে ওঠা রুইজাতীয় মাছের পোনা অবাধে শিকার করা হচ্ছে। স্থানীয় হাট-বাজারে তা বিক্রি হচ্ছে প্রকাশ্যেই। নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দোয়ারি, বেড় জাল ও ভেসাল দিয়ে কতিপয় মৎস্যজীবী ও জেলেরা প্রতিদিনই পোনা মাছ ধরে উপজেলার বিভিন্ন বাজারে অবাধে বিক্রি করলেও তা বন্ধে উল্লেখযোগ্য ভূমিকা নেই উপজেলা মৎস্য দপ্তরের।
আইন অনুযায়ী, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ ইঞ্চির নিচে রুইজাতীয় মাছ ধরা ও বিক্রয় নিষিদ্ধ হলেও হরিরামপুর উপজেলার হাটবাজার গুলোতে নিয়মিতই বিক্রি হচ্ছে প্রচুর পোনা মাছ। ফলে উপজেলায় রুইজাতীয় মাছের বংশবৃদ্ধি ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সরেজমিন গত কয়েক দিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে প্রকাশ্যে বিক্রি হচ্ছে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউসের পোনা। বিশেষ করে উপজেলা সদরের লেছড়াগঞ্জ, আন্ধারমানিক ও কাণ্ঠাপাড়া বাজারে ক্রয়-বিক্রয় চলে সদ্য ধরে আনা পোনা মাছ। এছাড়াও মানিকনগর, বাহিরচর, বাহাদুরপুর, কুটিরহাট, ভাদিয়াখোলা, মাচাইন, বাস্তা, বলড়া ও ঝিটকা বাজারেও প্রকাশ্যে বিক্রি হয় এই পোনা মাছ। এছাড়া অনেক জেলে পোনা মাছ ধরে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন মৎস্য ব্যবসায়ী বলেন, আমরা মাছ ধরি না। জেলেরা মাছ ধরে। তাদের কাছ থেকে কিনে আমরা বিক্রি করি। জেলেদের পোনা মাছ ধরা বন্ধ করতে হবে। উপজেলা মৎস্য দপ্তরের নজর না রাখা এবং নিয়মিত অভিযান পরিচালনা না করার কারণে পোনা মাছ শিকার ও বিক্রি বৃদ্ধি পাচ্ছে বলে মনে করেন তারা।
এছাড়া নাম প্রকাশ না করার শর্তে কিছু জেলে বলেন, এই সময়ে পোনা মাছ বিক্রি নিষেধ, তারা তা জানেন। তবে পেটের দায়ে তারা পোনা মাছ ধরেন।
উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. কামাল হোসেন বলেন, উপজেলার প্রায় প্রতিটি বাজারেই অবাধে পোনা মাছ বিক্রি হচ্ছে। এভাবে পোনা মাছ নিধন হতে থাকলে অদূর ভবিষ্যতে রুইজাতীয় মাছের আকাল দেখা দিতে পারে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, এ বছরে তিনটি অভিযান এবং একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে তিনজনকে ১৫০০ টাকা জরিমানা এবং ১৩৫ কেজি পোনামাছ জব্দ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে আমরা অল্প সময়ের মধ্যেই অভিযান চালাব।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, আজও উপজেলা সমন্বয় সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুতই উপজেলার প্রতিটি বাজারে সাইনবোর্ড-ব্যানার টাঙানোসহ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
জেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, পোনা মাছ ধরা ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করার দায়িত্ব উপজেলা মৎস্য কর্মকর্তার। আমি তাকে বলে দিচ্ছি ব্যবস্থা নেয়ার জন্য।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার