মান্দায় চেয়ারম্যান ফোরামের মানববন্ধন
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকারের উপদেষ্টা কর্তৃক ইউনিয়ন পরিষদ বিলুপ্তির অভিপ্রায়ের প্রতিবাদে চেয়ারম্যান ফোরামের উদ্যোগে নওগাঁর মান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজারের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের সঞ্চালনায় এবং চেয়ারম্যান ফোরামের সভাপতি ও প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের এসএম গোলাম আজম, ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা, মৈনম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান, মান্দা সদর ইউনিয়ন পরিষদের সদস্য আকতারুজ্জামান (বুলবুল)-সহ বিভিন্ন ইউনিয়নের নারী সদস্যবৃন্দ।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা স্বচ্ছ ও তৃণমূল জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি। আমরা বৈষম্যবিরোধী আন্দোলন ও অন্তর্বর্তী সরকারের পক্ষে কাজ করছি। এলাকায় জনসেবা দিয়ে আসছি। এ অবস্থায় আমাদের অপসারণ করা হলে জনসেবায় মারাত্মক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্যা নিরসনের হাতিয়ারদের পদ শূন্য না করার আহ্বান জানান স্থানীয় সরকারের উপদেষ্টাকে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে চেয়ারম্যান ফোরামের নেতৃবৃন্দ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্ট বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
T.A.S / জামান
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ