কুড়িগ্রামে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার প্যারেড ও সাক্ষাৎকার সম্পন্ন
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম জেলা পুলিশ লাইনস মাঠে কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা সম্পন্ন হয়েছে। সভাপতি হিসাবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার পরীক্ষা গ্রহণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।
এ সময় পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, এ-সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার একেএম ফজলুল হক, আরআই কাজী আকির হোসেন উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান উক্ত বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যকে কুড়িগ্রাম জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে আইনের আলোকে কঠোর দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া আগত সময়ে কেউ যাতে কোনোভাবেই জনশৃঙ্খলা, শান্তি, সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেসব বিষয়ে সুনির্দিষ্ট প্রেরণা ও নির্দেশনা প্রদান করেন।
জামান / T.A.S
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন