ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

এইচএসসিতে নজর কাড়া সাফল্যে কাদিরদী ডিগ্রী কলেজ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ১৯-১০-২০২৪ দুপুর ১২:৪২

ফরিদপুরের অন্যতম সেরা বিদ্যাপিঠ কাদিরদী ডিগ্রী কলেজ এবারের এইচ এস সি পরিক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। কলেজের ৯০.২০% শিক্ষার্থী পরিক্ষায় উত্তীর্ণ হয়ে গোটা বোয়ালমারী উপজেলায় প্রথম স্থান দখলের গৌরব ছিনিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি। শিক্ষার্থীদের এই কৃতিত্বে যারপরনাই উচ্ছ্বসিত গোটা কলেজ পরিবার।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় কাদিরদী ডিগ্রী কলেজ থেকে মোট ৩৯৮ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এর মধ্যে উত্তীর্ণ হয় ৩৫৯ জন। এ প্লাস পেয়েছেন ৮ জন। জেলার বোয়ালমারী উপজেলার পল্লী জনপদ সাতৈর ইউনিয়নের কাদিরদী গ্রামস্থ ডিগ্রি কলেজটির শিক্ষার্থীদের এই সাফল্যে খুবই আনন্দিত,গর্বিত কলেজ পরিবার। কলেজ ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য,সাতৈর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু এক প্রতিক্রিয়ায় বলেন, কলেজের একজন অভিভাবক হিসেবে আমাদের  ছেলে-মেয়েদের এ সাফল্যে খুব ভালো লাগছে। অজপাড়াগাঁয়ের এ উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আমাদের চেষ্টা,শ্রম অনেকটা সফল হলো। এ জন্য কলেজ অধ্যক্ষ সহ সকল শিক্ষক মন্ডলীকে ধন্যবাদ জানান রাফিউল আলম।  

কলেজ অধ্যক্ষ মোঃ নুরুজ্জামান মিয়া উচ্ছ্বাস ময় অনুভূতি প্রকাশ করে বলেন,খুব ভালো লাগছে। ছেলে-মেয়েরা আমাদের সম্মান রেখেছে। প্রিয় শিক্ষক-শিক্ষীকা মন্ডলীর আন্তরিক প্রচেষ্টা,অবদান সফল হয়েছে।  কাদিরদী ডিগ্রী কলেজ গোটা ফরিদপুরের শিক্ষাঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। সেজন্য ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ,শিক্ষক -শিক্ষার্থী সহ কলেজ পরিবারের সকলকে আমার আন্তরিক অভিবাদন। কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি,ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ খন্দকার নাসিরুল ইসলাম,কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন,সবেমাত্র আমি কাদিরদী কলেজ পরিবারের সঙ্গে যুক্ত হয়েছি। শুরুতেই শিক্ষার্থীদের এমন সাফল্যের খবর আমাকে অভিভূত করেছে। কলেজের গৌরবময় এ অগ্রগতির জন্য পরিশ্রমী,প্রজ্ঞাবান অধ্যক্ষ নুরুজ্জামান মিয়াকে এলাকাবাসী অনেক দিন মনে রাখবে। কলেজ পরিবারের সকলকে ধন্যবাদ জানিয়ে নাসিরুল ইসলাম বলেন,কাদিরদী ডিগ্রি কলেজ আমাদের সকলের প্রাণের প্রতিষ্ঠান। এর সাফল্য,উন্নয়ন,অগ্রগতির ধারাবাহিকতা রক্ষায় আমার আন্তরিক প্রয়াস সব সময় অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ।

T.A.S / T.A.S

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার