পটিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাংচুর : জামিন পেলেন শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা
চট্টগ্রামের পটিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাংচুরের মামলায় জামিন পেলেন শ্রমিক লীগ ও যুবলীগের দুই নেতা। রোববার (২৯ আগস্ট) সকালে পটিয়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তাদের জামিন মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট বিশ্বেস্বর সিংহ।
জানা গেছে, মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলার হাইদগাঁও গুচ্ছগ্রামে প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের জন্য নির্মাণ করা বসতঘরের ভেন্টিলেটর ভাংচুর করার অভিযোগ এনে প্রকল্প কর্মকর্তা সুপ্তশ্রী সাহা ও ঠিকাদার আবুল হাসান বাদী হয়ে উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র সদস্য সাইফুল ইসলাম সাইফু প্রকাশ বালু সাইফু ও পৌর শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুদ্দিন ভোলার বিরুদ্ধে পৃথক দুটি প্রসিকিউশন মামলা দায়ের করেন।
আদালত সূত্র জানা যায়, চলতি বছরের জুলাই মাসের শুরুর দিকে আশ্রয়ণ প্রকল্পের ঘর ভাংচুরের ঘটনায় পটিয়া থানার নন-এফআইআর প্রসিকিউশন নং ৪৪/২০২১, তারিখ ৪-৮-২১খ্রি: ৪২৭/৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়।
জামিন নেয়ার সময় কোর্ট প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম। জামিন পরবর্তী মানববন্ধনে সভাপতিত্বে করেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ডিএম জমির উদ্দীন। এ সময় আরো উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, সাধারণ সম্পাদক খোরশেদুল আলম, ভাটিখাইন ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সুজন বড়ুয়া, পটিয়া পৌর যুবলীগের সিনিয়র সদস্য শহিদুল ইসলাম, যুবলীগ নেতা তৌহিদুল আলম জুয়েল, আবদুল আউয়ল, সৈয়দ নুর, মো. সোহেল, মো. মহিউদ্দিন, মমতাজ, ছোটন, ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন রিফাত, মো. সাকিব হোসেন, মোহাম্মদ রুবেল, মো. সোহেল প্রমুখ।
মানববন্ধনে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেন, ভবিষ্যতে এসব মিথ্যা মামলা দিয়ে তৃণমূল রাজনৈতিক কর্মীদের হয়রানি করলে রাজপথে সাধারণ মানুষ নেমে ষড়যন্ত্রকারীদের শক্তহাতে দমন করবে। এ সময় পটিয়ার সকল সাধারণ জনগণকে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
এমএসএম / জামান
ডা. জুবাইদা রহমানের সফট পাওয়ার কূটনীতির উত্থান আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত!
ঈদ জামাতের সময় মধ্যপ্রাচ্যে ড্রোন-মিসাইল সতর্কতা; মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও বিস্ময়!
প্রধানমন্ত্রীর ২৮ দিনে ২৮ পদক্ষেপ: দ্রুত বাস্তবায়নে নতুন দৃষ্টান্ত, সুশাসনে জোর!
নীরব কৌশলের রাজনীতি: রাষ্ট্রপতিকে ঘিরে তারেক রহমানের দীর্ঘমেয়াদি রাজনৈতিক দূরদর্শিতা
ঈদ-উল-ফিতর সৌহার্দ্য ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে লায়ন মোঃ গনি মিয়া বাবুল
লাইলাতুল কদরের ইবাদত: বান্দার গুনাহ মাফের জন্য রাসূলুল্লাহ (সা.)-এর কাছে আত্মসমর্পণ অপরিহার্য!
আল-কুরআন বিজ্ঞান ও রমজান
ঈদযাত্রা আনন্দময় ও নিরাপদ হোক
ঈদের প্রহর গুনছে দেশ, পে-স্কেলহীন বাস্তবতায় তৃতীয়-চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের আনন্দ কতটুকু?
গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক পুনর্গঠন বড় চ্যালেঞ্জ
হরমুজ প্রণালীর অস্থিরতা: ২.৮ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক বাণিজ্য ঝুঁকিতে, বাংলাদেশের সামনে নতুন সতর্কবার্তা
গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব