ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৩:৫২

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আশিক হত্যা মামলায় কুড়িগ্রামের স্বনামধন্য তিন সাংবাদিককে অন্তর্ভুক্তের প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদের মূল ফটকের সামনে ফুলবাড়ীর সাংবাদিকদের আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম, আব্দুল আজিজ মজনু, নুরনবী মিয়া, সাধারণ শিক্ষার্থী আরিফুল ইসলাম, লিমন মিয়া, মেহেদী হাসান ও আতিক হাসান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত ৪ আগস্ট তৎকালীন সরকারদলীয় নেতৃবৃন্দের দ্বারা সাংবাদিকরা কুড়িগ্রাম প্রেসক্লাবসহ ঘোষপাড়ায় অবরুদ্ধ ও পৌর বাজারে হামলার শিকার হন। আন্দোলনের শুরু থেকেই সাংবাদিকরা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেন। এমনকি কয়েকজন সাংবাদিকের সন্তান ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল। কিন্তু আন্দোলনপরবর্তী কুড়িগ্রাম প্রেসক্লাবের তিন সাংবাদিকের নামে পুলিশ কোনো তদন্ত না করেই ষড়যন্ত্রমূলক মামলাটি গ্রহণ করে। তাই অতিদ্রুত কুড়িগ্রাম প্রেসক্লাবের তিন সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান বক্তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে উল্লেখ করেন তারা।

সমাবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর সূর্য ও সদস্য ইউসুফ আলমগীরের নামে ষড়যন্ত্রমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান সাংবদিকসহ বিভিন্ন সামাজিক সংগঠন, শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ এনে তিন সাংবাদিকের নামে মামলা দায়ের করেন কুড়িগ্রাম সরকারি কলেজের রহুল আমির নামের এক শিক্ষার্থী। এ মামলায় ১০৪ জনকে আসামি করা হয়।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং কালের কণ্ঠ ও ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক ছাড়াও নিউজ২৪ টিভি ও দৈনিক সংবাদের কুড়িগ্রাম প্রতিনধি হুমায়ুন কবির সূর্য এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীর।

T.A.S / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন