সিংগাইরে পুত্রবধূর হাতে শাশুড়ি খুনের মামলায় পরকীয়া প্রেমিক গ্রেফতার
মানিকগঞ্জের সিংগাইরে পুত্রবধূর হাতে শাশুড়ি হায়াতুন নেছা (৬৫) খুনের ১৬ দিন পর পুত্রবধূ রুনা বেগমের (২৫) পরকীয়া প্রেমিক মো. সবুজ মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে ঢাকার মিরপুর ১৩ নম্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঘাতক সবুজ মিয়া টাঙ্গাইল জেলার গোপালপুর থানার শ্যামনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
গত ৬ অক্টোবর রবিবার সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গীর নিজ বাড়িতে পুত্রবধূর হাতে খুন হন শাশুড়ি হায়াতুন নেছা। ঘটনার দিন পুত্রবধূ রুনা বেগম ও তার মাকে গ্রেফতার করে থানা পুলিশ। পরে পুলিশের কাছে দেয়া জবানন্দিতে রুনা বেগম পরকীয়া প্রেমিকের সহযোগিতায় শাশুড়িকে হত্যার কথা স্বীকার করেন। এরই সূত্র ধরে ১৬ দিন পর ওই পরকীয়া প্রেমিককে মিরপুর ১৩ নাম্বার থেকে গ্রেফতার করা হয়। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
এদিকে পরকীয়া প্রেমিককে দেখতে থানায় ভিড় জমান উৎসুক জনতা। তারা সবাই পরকীয়া প্রেমিকসহ রুনা বেগম ও তার মায়ের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। রুনা বেগমের স্বামী প্রবাসী আব্দুল খালেক স্ত্রী ও তার পরকীয়া প্রেমিকের ফাঁসি দাবি করেন।
উল্লেখ্য, পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ নিজ বাড়ির একতলা বিল্ডিংয়ে বসবাস করতেন। ঘটনার দিন সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে বউ শাশুড়িকে শ্বাসরোধে হত্যার পর শয়নকক্ষের সিন্দুকে ভরে রাখে। পরে তার লাশ গোপন করতে মাকে ডেকে আনে রুনা বেগম। কিন্তু এর আগেই এলাকাবাসীর হাতে ধরা পড়ে রুনা বেগম।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে মিরপুর ১৩ নাম্বার থেকে সবুজ মিয়াকে গ্রেফতার করা হয়। থানায় জিজ্ঞাসাবাদ শেষে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
T.A.S / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন