নাশকতা মামলায় যবিপ্রবি ছাত্রলীগের দুই নেতা আটক
ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ছাত্রলীড়ের দুই নেতাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাস থেকে তাদের আটক করে বিকালে তাদের আদালতে পাঠানো হয়। ঝিনাইদহ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফাইম হাসান সনি এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষের মুস্তাকিম আহমেদ। তারা ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। এছাড়া ফাইম হাসান সনি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।
কলেজ ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ক্যাম্পিং করার কথা বলে ক্যাম্পাসে প্রবেশের অনুমতি চান সেনা সদস্যরা। প্রায় ২০-২৫ মিনিট পর দুজন শিক্ষার্থীকে আটক করে বেরিয়ে যান তারা। এর আগেও জাতীয় নির্বাচনে ভেটেরিনারি মেডিসিন অনুষদের মাঠে সেনাবাহিনী ক্যাম্পিং করেছিল।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা বলেন, সেনা সদস্যরা এসে তাদের গ্রেফতার করে নিয়ে যায়। এ ব্যাপারে আমরা কিছু জানি না। গ্রেফতার করার পর পুরো বিষয়টি আমাদের নজরে আসে।
এ বিষয়ে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ডা. মো. জিয়াউল আমীন বলেন, সেনাবাহিনী এসে অভিযুক্তদের নামে গ্রেফতারি পরোয়ানা দেখায় এবং পরীক্ষা শেষে তাদের গ্রেফতার করে নিয়ে যায়।
ঝিনাইদহ থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সেনাবাহিনী ওই আসামিদের থানায় সোপর্দ করে। তাদের জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ৭ অক্টোবর তিন শিক্ষার্থীকে হত্যার অভিযোগে ১২ অক্টোবর ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ২০ জনের নামে মামলা হয়। গ্রেফতারকৃতরা উক্ত মামলার আসামি ছিলেন। তবে তারা জামিনে ছিলেন বলে জানা গেছে।
T.A.S / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান