ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মান্দায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ২৪-১০-২০২৪ দুপুর ১২:১৪

নওগাঁর মান্দায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ অক্টোবর) কুড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের একাধিক অভিযোগ রয়েছে। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক উপজেলার কসব ইউপির চককোঁচাড় গ্রামের আবুল কাসেম সরদারের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা গণমাধ্যমকর্মীদেরকে জানান, ঘটনার দিন সকাল ১০টার দিকে আমার মেয়ে বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে যাওয়ার পর অভিযুক্ত প্রধান শিক্ষক এনামুল হক কৌশলে আমার মেয়েকে বিদ্যালয়ের ছাদে নিয়ে যায়। তারপর স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জড়িয়ে ধরে চুমু খায়। এরকম কর্মকাণ্ড দেখে মেয়ে ভয় পেয়ে কান্নাকাটি করতে করতে বাড়ি চলে আসে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে বিদ্যালয় ঘেরাও করে শিক্ষক এনামুল হককে অবরুদ্ধ করে রাখে। এ সময় উত্তেজিত জনতা তার ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে অবরুদ্ধ শিক্ষক এনামুল হককে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

T.A.S / জামান

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস