ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিংগাইরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ২৭-১০-২০২৪ দুপুর ৪:১১

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সিংগাইর উপজেলা যুবদলের উদ্যোগে রবিবার (২৭ অক্টোবর) স্থানীয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে রক্তের গ্রুপ ও ডায়েবিটিস পরীক্ষাসহ সেবাগ্রহীতাদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়।

এ উপলক্ষে উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. কামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান রোমান। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুল ইসলাম মোকা, শেখ আসাদুল্লাহ আজাদ, সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুর রহমান মিঠু, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় ও সাধারণ সম্পাদক বাবুল হোসেন।

উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সিংগাইর সরকারি কলেজের সাবেক জিএস মিজানুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহাবুবুর রহমান রনি, সিংগাইর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফয়সাল হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক শেখ সাজেদুল আলম স্বাধীন, শেখ আব্দুস সোবাহান, পৌর বিএনপির সহ-সভাপতি মহিদুর রহমান মোল্লা, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, রিপন উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল-মামুন, সাইদুর রহমান আকুল, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোনায়েম আহমেদ বিপ্লব, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হকসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অপরদিকে একই সময় উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও আলোচনা সভা করা হয়। সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক এমপি মো. মঈনুল ইসলাম খান শান্ত। এ সময় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক