ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ


রাশিদুল ইসলাম, শ্রীপুর photo রাশিদুল ইসলাম, শ্রীপুর
প্রকাশিত: ২৯-১০-২০২৪ দুপুর ২:৫

মাগুরার শ্রীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৫৯৫ জন কৃষকের মাঝে সরিষা, গম, মসুর ডাল, ভুট্টা, খেসারি, মুগ, ও শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা কৃষি অফিসার সালমা জাহান নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোহিনুর জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুশান্ত কুমার বিশ্বাস, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. রাশিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে রবি প্রণোদনা ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৫৯৬ জন কৃষকের প্রত্যেকের মাধে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এরমধ্যে ১৮৮০ জন গম, ৭৫ জন ভুট্টা, ৪৩০ জন শীতকালীন পেঁয়াজ, ১৬০০ জন সরিষা, ৩৮০ জন মসুর ডাল, ১৮০ জন খেসারি ডাল এবং ১৮০ জনকে মুগ ডাল তালিকাভুক্ত করার কথা জানিয়েছে উপজেলা কৃষি অফিস। পর্যায়ক্রমে এসব কৃষকের মাঝে বিনামূলে বীজ ও সার বিতরণ করা হবে।

T.A.S / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী