পবিপ্রবিতে নিয়মিত উপস্থিত থাকলে মিলবে পুরস্কার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত অফিস সহায়কদের জাতীয় শুদ্ধাচার ও কৌশল বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) পবিপ্রবির কৃষি কনফারেন্স রুমে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।
পবিপ্রবি আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. ইখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে এবং ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ। স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির উপ-পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, আপনারা যে ধর্মেই থাকুন না কেন, কোনো ধর্মই অসৎ উপায়ে অর্থ উপার্জন সমর্থন করে না। আপনাদের এখন একটাই রাজনৈতিক দল, তা হলো আপনাদের কর্মস্থল পবিপ্রবি। আপনারা যারা নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকবেন এবং সৎভাবে চলবেন, তাদের আগামীতে পুরস্কৃত করা হবে।
তিনি আরো বলেন, আমি কখনো ভুল করলে আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। আপনি যদি কর্মস্থলে সৎভাবে চলেন তাহলে সকলের মাঝে বুক ফুলিয়ে বলতে পারবেন আপনি যে টাকা উপার্জন করছেন তা সৎপথে উপার্জন করছেন। আমরা পরিবারের কাজ যেভাবে আন্তরিকতার সাথে করি, কর্মস্থলের কাজগুলো সেভাবে আন্তরিকতার সাথে করব।
দিনব্যাপী প্রশিক্ষণে অর্ধশতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
T.A.S / জামান
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ