ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে একই দিনে দুই যুবকের গলিত লাশ উদ্ধার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৩১-১০-২০২৪ দুপুর ১১:১৬

মানিকগঞ্জের সিংগাইরে একই দিনে মো. আবু বক্কর (১৪) এবং মো. উজ্জ্বল হোসেন (৩২) নামে দুই যুবকের গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি গ্রামের ধানক্ষেত থেকে এবং কাংশা নদী থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

মো. আবু বক্কর ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাসাইল গ্রামের আলম মোল্লা মোল্লার ছেলে এবং মো. উজ্জ্বল হোসেন সিংগাইর উপজেলার তালেবপুর ইউনিয়নের কাংশা গ্রামের লোকমান মোল্লার ছেলে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বাঘুলি গ্রামের পশ্চিম পাড়া দেওয়ানবাড়ির সামেনের ধানক্ষেতে পচা-গলা লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি সিংগাইর থানাকে অবগত করলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গত ২৬ অক্টোবর অটোরিকসা নিয়ে বের হয়ে নিখোঁজ হন  আবু বক্কর। এ বিষয়ে নবাবগঞ্জ থানায় একটি জিডি করে ভিকটিমের পরিবার (জিডি নং-১২৪২)।

নিখোঁজের ১৮ দিন পর প্রবাসী উজ্জ্বল হোসেনের লাশ কাংশা নদীতে প্লাস্টিকের ড্রামে বাঁধা অবস্থায় স্থানীয় এক নারী শাক তুলতে গিয়ে দেখার পর থানায় খবর দেয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

জানা গেছে, গত ১২ অক্টোবর উজ্জ্বল ও তার স্ত্রী মনিরা (১৯) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে স্ত্রী মনিরা আক্তার তার স্বামীকে বিছানায় দেখতে না পেয়ে স্বজনদের জানালে তারা খোঁজাখুঁজি করেন। না পেয়ে সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৩০ অক্টোবর দুপুরে শাক তুলতে এসে নদীর পাড় কচুরিপানার ভেতর লাশ দেখতে পান এক নারী। নিখোঁজ উজ্জ্বলের স্ত্রী ও মা লুঙ্গি ও মোবাইল দেখে লাশ শনাক্ত করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা গুপ্তঘাতকের হাতে খুন হয়েছেন। অটোচালক আবু বক্কর হত্যার ঘটনায় নবাবগঞ্জ ও প্রবাসী উজ্জ্বল হত্যার ঘটনায় সিংগাইর থানায় মামলার প্রস্তুতি চলছে।

T.A.S / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান