দুমকিতে নিবন্ধিত জেলের তালিকায় ভিন্ন পেশার মানুষ
পটুয়াখালীর দুমকিতে দুই হাজারেরও অধিক নিবন্ধিত জেলে রয়েছেন। এরমধ্যে অধিকাংশই ভিন্ন পেশার মানুষ বলে অভিযোগ স্থানীয় জেলেদের। তারা বলেন, যারা প্রকৃত জেলে তাদের অনেককে বাদ দিয়ে কয়েকশ ভুয়া জেলেকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই তালিকায়। তাই নিবন্ধিত না থাকায় সরকারি বিভিন্ন সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন প্রকৃত জেলেরা। এছাড়া জেলেদের বরাদ্দের খাদ্য সহায়তা (চাল) বিতরণে অনিয়ম ঠেকাতে যাচাই-বাছাই করে চাল দেয়ার দাবি স্থানীয় জেলেদের।
উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, দুমকিতে কার্ডধারী জেলে রয়েছেন ২ হাজার ৪ জন, যার মধ্যে সুবিধাভোগী জেলে রয়েছেন ১ হাজার ২৫৬ জন। প্রতি বছর জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে উপজেলা মৎস্য অফিস জেলেদের তালিকা হালনাগাদ করে। এ-সংশ্লিষ্ট উপজেলা পর্যায়ে একটি কমিটি রয়েছে।
চলমান ২২ দিনের মৎস্য শিকারের নিষেধাজ্ঞার খোঁজখবর নিতে গিয়ে উপজেলার শ্রীরামপুর, পাঙ্গাসিয়ার আলগি, হাজির হাট, আঙ্গারিয়ার বাহেরচর, দক্ষিণ মুরাদিয়ার জেলেপল্লীতে গেলে স্থানীয় জেলেরা এ অভিযোগ করে বলেন, উপজেলায় ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও সচ্ছল ব্যক্তিরা কার্ডধারী জেলে। জীবনে কখনো মাছ শিকার করেনি, যায়নি কখনো নদীর পাড়ে; তাদের প্রধান পেশা ব্যবসা-বাণিজ্য বা কৃষি। কিন্তু তারা নিবন্ধিত জেলে। খাদ্য সহায়তা তালিকায় সবার আগে তাদের নাম। প্রতি বছর জেলে হিসেবে তারা পান খাদ্য সহায়তা। চাল বিতরণের দিন লাইনে দাঁড়াতে হয় না তাদের। অন্য লোকের মাধ্যমে চাল চলে যায় তাদের বাড়িতে।
একাধিক জেলে বলেন, এ বছর এমনিতেই অনেক লোকসানে আছি। ৬৫ দিনের অবরোধে অনেক কষ্ট হয়েছে পরিবার নিয়ে। ইলিশ রক্ষায় আমরা প্রতি বছর সরকারের কথা মেনে ঘাটে বসে থাকি। কিন্তু আমাদের নামে চাল আমরা প্রকৃত জেলেরা পাই না। অন্য পেশার মানুষ চাল নিয়ে যায় আমাদের সামনে থেকে। তাই জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, 'মাছ ধরে জাল্লারা, চাল পায় হাইল্লারা।‘ তালিকায় থাকা ভুয়া জেলেদের কার্ড পরিবর্তন করা না হলে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি সরকারের উদ্দেশ্য ব্যাহত হবে।
পাঙ্গাসিয়ার আলগি এলাকার জেলে পিন্টু বৈদ্য জানান, প্রায় ১০ বছর ধরে তিনি জেলে পেশায় রয়েছেন। তিনি পায়রা নদীতে মাছ ধরেন কিন্তু তার নামে কোনো জেলা কার্ড নেই।
উপজেলার মুরাদিয়া ইউনিয়নের জেলে মজিবর হাওলাদার বলেন, আমি অনেক বছর জেলে পেশায় আছি কিন্তু আমার কার্ড হয়নি। সরকারি কোনো সহায়তাও পাই না। এছাড়া আমাদের এলাকায় আরো অনেক প্রকৃত জেলে রয়েছে, যাদের কারো জেলে কার্ড নেই।
দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন, ভিন্ন পেশার মানুষ জেলে তালিকায় থাকা ঠিক নয়। উপজেলার একজন অফিসার, একজন পুলিশ সদস্য, ইউপি সদস্য এবং এলাকার চৌকিদের নিয়ে ৫ সদস্যবিশিষ্ট যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে। তারা যাচাই-বাছাই করে প্রকৃত জেলে শনাক্ত করবেন এবং তাদেরই নিবন্ধিত করা হবে।
T.A.S / জামান
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ