ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দ্বিতীয় তলা থেকে লাফ দিয়েও গ্রেফতার এড়াতে পারলেন না শ্রমিক লীগ নেতা


সালাহউদ্দিন আহমেদ, বাসন photo সালাহউদ্দিন আহমেদ, বাসন
প্রকাশিত: ৩১-১০-২০২৪ বিকাল ৫:১২

গাজীপুরের বাসন থানা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সোবাহানকে (৫৩) আটক করেছে যৌথবাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাংচুরের নেতৃত্ব প্রদান এবং হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে মহানগরীর ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

তার বাসা ও অফিস থেকে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। গ্রেফতার আব্দুস সোবহান মহানগরীর ভোগড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিক লীগের একাংশের সভাপতি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালান যৌথবাহিনীর সদস্যরা। এ সময় বাসার দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাংচুরের নেতৃত্ব প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

T.A.S / জামান

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ