ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

যোগদান শেষে দোয়া ও সহযোগিতা চাইলেন বশেমুরবিপ্রবি ভিসি, প্রো- ভিসি


শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি photo শাহাজান ইসলাম, বশেমুরবিপ্রবি
প্রকাশিত: ১-১১-২০২৪ দুপুর ১:১২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক হোসেন উদ্দিন শেখর, এবং উপ-উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ড. মো. সোহেল হাসান।

 বুধবার (৩০ অক্টোবর) সকাল ৯টায় উপাচার্য তার অফিসে দায়িত্ব গ্রহণ করেন এবং বেলা ২টায় উপ-উপাচার্য তার অফিসে পৌঁছান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা,  কর্মচারী, বশেমুরবিপ্রবি ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন  তাদেরকে ফুলের শুভেচছা দিয়ে অভিনন্দন জানান।

দায়িত্ব গ্রহণের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা নবনিযুক্ত উপাচার্যের কাছে বিভিন্ন সমস্যা ও দাবি উপস্থাপন করেন।

শিক্ষার্থীদের মধ্যে থেকে ভিসির কাছে ক্যাম্পাসের বিভিন্ন অনিয়ম, সেশনজট,ক্লাস ও ল্যাব ফ্যাসিলিটি সম্পর্কে বললে তিনি জানান সকল ডিন, বিভাগের সভাপতিদের কাছ থেকে সকল সমস্যার লিখিত নিয়ে যথাযথ উদ্যোগ নিবেন।

উপাচার্য ড. হোসেন উদ্দিন শেখর বলেন, ‘আমি রাজনীতিমুক্ত, একাডেমিক জীবনে নিবেদিত, ৩২ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার কাজে যুক্ত আছি। তোমাদের (শিক্ষার্থীদের) সহযোগিতা পেলে এই বিশ্ববিদ্যালয়ের সেশনজটসহ বিভিন্ন সমস্যার দ্রুত সমাধান সম্ভব হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমি বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করতে পারি।’

নবনিযুক্ত উপ-উপাচার্য ড. মো. সোহেল হাসান বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়কে একটি সুন্দর ও সুশৃঙ্খল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করছি।’

বশেমুরবিপ্রবি ছাত্রদল কর্মী দূর্জয় শুভ আশাবাদ ব্যক্ত করে বলেন  ভিসি মহোদয় আমাদের  ক্যাম্পাসকে সুন্দরভাবে সাজাবেন। সকল  ডিপার্টমেন্টের অসুবিধা গুলো সমাধান  করে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিবেন। বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়মিত সিন্ডিকেট ভেঙে শিক্ষার্থীবান্ধব এবং উন্নত ক্যাম্পাস হিসেবে পরিচালনা করবেন। তিনি আরও জানান শিক্ষার্থীদের নায্য অধিকার  আদায়ের জন্য বশেমুরবিপ্রবি ছাত্রদল কাজ করে যাবে।

এমএসএম / এমএসএম

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

ফারুয়ায় ২৫০ ফুটের বেইলি ব্রিজ নির্মাণে উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন বিএনপি সভাপতি সালাম ফকির

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন