ফেসবুকে আপত্তিকর পোস্ট করায় ব্যবসায়ী দম্পত্তির সংবাদ সম্মেলন
গাজীপুর কোনাবাড়ীর বাসিন্দা ব্যবসায়ী যুবরাজ সিকদার ও তার স্ত্রী তাহমিনা আক্তার শান্তা'কে নিয়ে এসো বিএনপি করি নামক কথিত একটি ফেসবুক পেজ থেকে অশ্লীল ও মানহানিকর মিথ্যা তথ্য প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (পহেলা নভেম্বর) সকাল ১০ টায় কোনাবাড়ীর আভিকো টাওয়ারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী দম্পতি বলেন , আমরা দীর্ঘদিন যাবত কোনাবাড়ীতে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি , এটা অনেকের চোখে সহ্য হচ্ছেনা তাই আমাদেরকে সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের নামে মিথ্যা ,ভিত্তিহীন, অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্টে করে।
তারা আরো বলেন আমরা কখনো কারো কোন ক্ষতি করিনি কারো সাথে আমাদের শত্রুতাও নেই , আমরা ভালো থাকি এটা হয়তো কেউ চায় না তাই আমাদেরকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই নেককারজনক নিন্দনীয় কাজটি করে।
যুবরাজ শিকদারের স্ত্রী তাহমিনা আক্তার শান্তা বলেন আমার সম্পর্কে ফেসবুক পোস্টে এত বাজে কমেন্ট করা হয়েছে যা আমি মুখে বলতেও পারি না, একজন মানুষ কতটা বিকৃত মস্তিষ্কের হলে একটা নারী সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে।
আমরা এ বিষয়ে কোনাবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি, এবং আমরা আশা করি প্রশাসন এ বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে আমাদেরকে ন্যায় বিচার পেতে সহযোগিতা করবে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান