ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে ৪ বছরের শিশুর মৃত্যু


একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম  photo একরামুল হক বুলবুল, কুড়িগ্রাম
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ১:৪৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুকুরের পানিতে ডুবে মেরাজ বাবু নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, সোমবার (৪ নভেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার নেওয়াশী ইউনিয়নের বামনটারী গ্রামে। নিহত শিশু ওই গ্রামের আল আমিনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটির পিতা-মাতা সন্তানকে বাড়িতে রেখে ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। মেরাজ বাবু বৃদ্ধ দাদা মকবুল হোসেন ও দাদী আমিনা বেগমের কাছে থাকতো। সকালে দাদা-দাদি সহ বাড়ির অন্য লোকজন সাংসারিক কাজে ব্যস্ত ছিল। সবার অজান্তে শিশুটি বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। এসময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। এক পর্যায়ে বাড়ির সামনের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পায়।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

T.A.S / T.A.S

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন