ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

১৪ বছরে অঢেল সম্পদের মালিক হয়েছেন সার্ভেয়ার আজিজ


বুলবুল আহমেদ, মান্দা photo বুলবুল আহমেদ, মান্দা
প্রকাশিত: ৪-১১-২০২৪ দুপুর ২:১৮

মাত্র ১৪ বছরে  অঢেল সম্পদের মালিক হয়েছেন সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার আব্দুল আজিজ । নামে বেনামে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ। আব্দুল আজিজের বাড়ি মান্দা উপজেলার কুসুম্বা ইউপির হাজী গোবিন্দপুর গ্রামের ঠনঠনিয়া পাড়াতে। তার পিতা আব্দুল জলিল মান্দা উপজেলার কুসুম্বা ইউপির সাবেক ইউপি সদস্য। 

চাকুরি পাওয়ার কয়েক বছরের মধ্যে দুর্নীতির মাধ্যমে অবৈধ ভাবে সম্পদের মালিক হয়েছেন । মাত্র ১৪ বছরে অর্জিত অর্থে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন এই সার্ভেয়ার।

প্রতিবেশীদের সূত্রে জানাগেছে,তার বাবা পৈত্রিক সূত্রে বাড়ী-ভিটাসহ মাত্র ৫ থেকে ৬ বিঘা জমি পেয়েছেন। তার বাবা  অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছেন তাকে। এরপর ২০০৯ সালের অক্টোবর মাসে জলিলের ছেলে আব্দুল আজিজ সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ার পদে যোগদান করেন। যোগদানের পর থেকে সার্ভেয়ার আজিজের শুরু হয় তেলেসমাতি। ক্রম্বানয়ে পরিবর্তন হতে থাকে ভাগ্যের চাকা। চাকরির নামে আলাদ্দিনের চেরাক হাতে পেয়ে যান তিনি। শহরে ও গ্রামে নামে বেনামে গড়ে তুলেছেন কোটি কোটি টাকার সম্পদ।

মান্দা উপজেলার কুসুম্বা ইউপির হাজী গোবিন্দপুর মোড়ে গড়ে তুলেছেন এলপিজি গ্যাসের পাম্প। ক্রয় করেছেন এলাকায় ভিটাসহ ধানী জমি। অভিযোগ রয়েছে, টাকার গরমে নিজ পজিশনের জমি না হলেও প্রতিবেশীকে কোণঠাসা করতে তাদের আঙ্গিনার সামনে চড়া মূল্যে জমি ক্রয় করেন আজিজের পরিবার। প্রতিবেশীরা বলেন এর আগে আজিজের অঢেল সম্পদের বিষয়ে দূর্নীতি দমন কমিশনে অভিযোগও হয়েছিল। সেটিও বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া হয় । এরপর সেই অভিযোগের বাদী মারা গেলে তা ধামাচাপা পড়ে যায়। এখন প্রমোশন পেয়ে তিনি সওজের উপসহকারি প্রকৌশলী হিসেবে চাঁপাই নবাবগঞ্জে কর্মরত আছেন।

অনুসন্ধানের ১ম পর্বে আব্দুল আজিজের এসব সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তার কোন সম্পদ নেই। তিনি চাকরি করে সাদামেটে জীবন যাপন করেন। এরপর ফোনটি রেখে দেন তিনি ।

T.A.S / T.A.S

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস