ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিংগাইরে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের বহিস্কার দাবিতে মানববন্ধন


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৪-১১-২০২৪ বিকাল ৬:৭

মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আজিজ আরমের চাঁদাবাজি ও অত্যাচারে অতিষ্ট হয়ে তার বহিস্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (৪ নভেম্বর) বিকেলে চান্দহর ইউনিয়নের শান্তিপুর বাজারে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আব্দুল আজিজ আরমের বিভিন্ন অনিয়ম ও অত্যাচার তুলে ধরে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বাসেত খান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ রবিউল আউয়াল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তৈয়ব আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক পান্নু মোল্লা প্রমুখ।

বক্তারা বলেন, তার রাজনৈতিক পদের প্রভাব খাটিয়ে মালেক মোল্লার বিল্ডিং জোর পূর্বক দখল করে দলীয় ক্লাব করতে চায়, আব্দুর রহমানের বাড়িঘর ভাঙচুর, রবিউলের বেকারি দোকান দখলের চেষ্টা, বিভিন্ন জনকে তুচ্ছ ঘটনায় মারধর ও চাঁদা দাবিসহ এলাকায় বিভিন্ন নির্যাতন করে আসছিলো। তার নির্যাতন থেকে রক্ষা পেতে তাকে বহিস্কার করার আহ্বান জানান তারা।

এসময় ওয়ার্ড বিএনপির সদস্য সাইদুজ্জামান, মোঃ নাসির খান, মোঃ মুন্নাফ, স্থানীয় আয়নাল, শুকুর খান, আব্দুল লতিফ খানসহ নির্যাতিত ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান