সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাথে নবাগত ইউএনও'র মতবিনিময় অনুষ্ঠিত
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.কামরুল হাসান সোহাগ মতবিনিময় করেছেন। মঙ্গলবার(৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরূপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি সিংগাইর উপজেলায় ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
এসময় সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কন্ঠের মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকা ও গ্লোবাল টিভির সুজন মোল্লা, বাংলাদেশের খবরের সাইফুল ইসলাম, বাংলা টিভির রেজাউল করিম, দৈনিক আমাদের সময়ের অ্যাডভোকেট মশিউর রহমান শামীম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ বিপ্লব বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় দৈনিক আমার সংবাদের হাবিবুর রহমান রাজিব, দৈনিক সকালের সময়ের মিলন মাহমুদ, রূপান্তর বাংলাদেশের মিজানুর রহমান, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক আলোকিত সকালের শাহাদাৎ হোসেন সায়েম, জেটিভির আ: গফুর, ঢাকা প্রতিদিনের জসিম উদ্দিন সরকার, আনন্দ টিভির মোশারফ হোসেন মোল্লা, দৈনিক ভোরের বাণীর মো. মামুন হোসাইন, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, মুভি বাংলা টিভির ছানোয়ার হোসেন ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন