দুমকীতে আ'লীগের ৮৮ নেতাকর্মীর নামে মামলা, গ্রেপ্তার- ৪
পটুয়াখালীর দুমকীতে দু‘বছর আগের বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের মামলায় উপজেলা আ‘লীগের ৮৮ নেতাকর্মীর নামে মামলায় ইউপি সদস্য হুমায়ুন কবির মৃধাসহ অন্তত: ৪নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর শ্রীরামপুর ও লেবুখালী ইউনিয়নে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তাররা হলেন শ্রীরামপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও উপজেলা আ‘লীগ সদস্য মো: হুমায়ুন কবির মৃধা (৪৫), লেবুখালী ইউনিয়ন আ‘লীগের সহসভাপতি মো: ছিদ্দিকুর রহমান আকন (৬৫), একই ইউনিয়নের আ‘লীগের সদস্য মো: শহিদুল আকন (৪৫) ও ইউনিয়ন আ‘লীগের সদস্য মো: সাইদুল ইসলাম টিটু আকন (৩৫)।
থানা পুলিশ সূত্র জানায়, ২০২২ সালে ৫ মার্চ বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে হামলা, বিএনপি কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে আ‘লীগ ও সহযোগী সংগঠনের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীরা। এঘটনায় উত্তর মুরাদিয়ার বাসিন্দা যুবদল নেতা মো: মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে আ‘লীগ ও সহযোগী সংগঠনের ৮৮জনের নামোল্লেখ করে আরও আড়াইশ‘ জন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার দুমকী থানায় একটি মামলা দায়ের করেছে। (মামলা নম্বর -০১/২৪, তাং ৭/১১/২৪)। ওই মামলায় আটককৃত ৪জনকে গ্রেফতার দেখিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করা হয়।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহম্মদ গ্রেফতারের সত্যতা নিশ্চিৎ করে দৈনিক সকালের সময় কে বলেন, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
T.A.S / T.A.S
ধামরাইয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, দুই ডিলারকে ২ লাখ টাকা জরিমানা
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ