ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিঙ্গাইরে নিখোঁজের ২‌দিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার


মিলন মাহমুদ, সিংগাইর photo মিলন মাহমুদ, সিংগাইর
প্রকাশিত: ৮-১১-২০২৪ দুপুর ৪:১৪

মানিকগঞ্জের সিঙ্গাইরে নিখোঁজের দুই দিন পর ধলেশ্বরী নদী থেকে  রুবেল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার ধলেশ্বরী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুবেল ধামরাইয়ের ফোর্ডনগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ও পেশায় একজন কৃষি শ্রমিক ছিলেন।

নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বেগম জানান, গত ৬ নভেম্বর মধ্যরাতে একটি ফোনকল পেয়ে রুবেল মিয়া বাড়ি থেকে বেড়িয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জাহাঙ্গীর বলেন, নিখোঁজের দুই দিন পর শুক্রবার সকালে ধলেশ্বরী নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এদিকে রুবেলের স্ত্রী আঞ্জুয়ারা মরদেহ সনাক্ত করেন। তিনি আরোও বলেন,  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / T.A.S

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান