ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দুমকীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালী অনুষ্ঠিত


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৯-১১-২০২৪ বিকাল ৬:৪৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুমকীতে বিএনপির উদ্যোগে র্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার  বিকেল ৪ টায় উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার লেবুখালি - বগা মহাসড়কের থানাব্রীজ এলাকা থেকে র্যালী শুরু করে বাজার হয়ে পবিপ্রবি সড়ক হয়ে নতুন বাজার ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

র্যালী শেষে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানান পটুয়াখালী -১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। এসময় অনান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার,সাবেক প্রচার সম্পাদক মোঃ সোলাইমান বাদশা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন হাওলাদার, সদস্য সচিব মোঃ সালাউদ্দিন রিপন শরীফ,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, জাকির আলম, সাইদুর রহমান খান,আহসান ফারুক, উপজেলা  ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ প্রমূখ। এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, সেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন অংগ সংগঠনের প্রায় সহস্রাধিক নেতা কর্মীর উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা

বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত

রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ

রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়

নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত

বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন

ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল

বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন

২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার

এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু

পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন

রাজারহাটে সরকারি গুদামের বদলে অটো রাইস মিলে ধান সংগ্রহের অভিযোগ