কুড়িগ্রামে বাস চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, আহত এক
কুড়িগ্রামে বাসের চাপায় শামসুল আলম (৩৫) নামের এক মটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
এ সময় গুরুতর আহত হয়েছে আরো একজন। রবিবার ১০ নভেম্বর সকালে পৌর শহরের পচার মসজিদ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আবুল কাশেম। কুড়িগ্রাম পৌর শহরের নাজিরা পচার মসজিদ গ্রামের বাসিন্দা। দূর্ঘটনা কবলিতরা আপন দুই ভাই বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার সকালে ঢাকা থেকে চিলমারীগামী এস এন পরিবহনের একটি বাস শহরের নাজিরা পচার মসজিদ এলাকায় আসে। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলটি সড়কের পাশে পড়ে থাকা একটি কলাগাছ এড়িয়ে যাওয়ার সময় বাসের নীচে চলে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং তার চালক চাকার নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় সড়কে যান চলাচল কিছুক্ষনের জন্য বন্ধ হয়ে যায় পরে পুলিশ এসে ঘাতক বাসটি সরিয়ে নিলে চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা সুরতহাল রিপোর্ট নিচ্ছি। কেউ এখন পর্যন্ত অভিযোগ করেনি। জেনেছি দু'পক্ষই স্থানীয় ভাবে বসে মিমাংসার চেষ্টা করছে।
এমএসএম / এমএসএম
তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ